This content was last updated on: Friday, January 16, 2026 at 03:04 AM
Content: Pages
জাতীয় পরিচয়পত্র (NID) সম্পর্কিত নির্দেশনা
যারা পূর্বে কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) গ্রহন করেন নি, শুধুমাত্র তারাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস এঞ্জেলেসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। যাদের পূর্বে জাতীয় পরিচয়পত্র (NID) রয়েছে অথবা পূর্বে জাতীয় পরিচয়পত্র (NID) পেতে বাংলাদেশে আবেদন করেছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল লস এঞ্জেলেস হতে তাদের জাতীয় পরিচয়পত্রের সংশোধন/ পরিবর্তন/ সংগ্রহ করা যাবে না। প্রথমবার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) এবং ভোটার নিবন্ধন আবেদনের জন্য নিম্মে বর্ণিত কাগজপত্র/ সনদের প্রয়োজন:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস এঞ্জেলেসে প্রদান করতে হবে:
(১) অনলাইনে (https://services.nidw.gov.bd) পূরণকৃত আবেদনপত্র ফরম-২(ক) এর প্রিন্টেড কপি;
(২) বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের (১৭ ডিজিট সম্বলিত) অনলাইন ভেরিফাইড কপি;
(৩) পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি;
(৪) মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/ মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/ বিদেশী (USA) পাসপোর্টের কপি/ যুক্তরাষ্ট্রে বসবাসরত তিন জন বাংলাদেশী NID ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র (NID তে প্রদত্ত স্বাক্ষর সহ);
(৫) নির্বাচন কমিশন কর্তৃক “বিশেষ এলাকা” হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬ টি উপজেলা/ থানার জন্য “বিশেষ তথ্য ফরম” (প্রযোজ্য ক্ষেত্রে);
(৬) যে কোন কর্মদিবসে (ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস এঞ্জেলেসে সরাসরি এসে বায়োমেট্রিক (ছবি, স্বাক্ষর, ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ইত্যাদি) প্রদান;
(৭) এনআইডি গ্রহণের জন্য ডাকমাশুলসহ (Pre-paid) ফেরত খাম।
আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসারের নিকট প্রদান করতে হবে (ভেরিফিকেশনের জন্য)**:
(৮) আবেদনকারীর পিতা মাতার NID কপি/ পিতা মাতার বাংলাদেশি জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন (মৃত হলে) সনদের কপি (অনলাইন ভেরিফাইড)/ পিতা মাতার বাংলাদেশি পাসপোর্টর কপি/ আবেদনকারীর ওয়ারিশ সনদের কপি;
(৯) আবেদনকারীর SSC/ JSC/ PEC/ সমতুল্য শিক্ষা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(১০) আবেদনকারীর বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স/ TIN কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(১১) বাংলাদেশি নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর NID কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(১২) আবেদনকারীর নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(১৩) সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল/ হোল্ডিং ট্যাক্স কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
** উল্লেখ্য, বাংলাদেশে সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসার তদন্ত করে সুপারিশ/ অনুমোদন করলে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করবে। আপনি আপনার প্রদত্ত ই-মেইলে আপডেট পাবেন এবং NID কপি ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ২-৩ মাসের মধ্যে আপনার নামে ইস্যুকৃত স্মার্ট NID প্রিন্ট করে পাঠালে আপনি কনস্যুলেট হতে স্মার্ট NID সরাসরি বা ডাক মারফত গ্রহন করতে পারবেন।
INFORMATION AND GUIDELINES FOR NATIONAL IDENTITY CARD (NID) APPLICATION
Before applying, please read all instructions and application guidelines carefully.
Who can Apply?
Only new applicants (who do not have NIDs and have not applied in Bangladesh) are eligible to apply for NID. Existing NID holders will not be able to correct/ change/ collect their NID from Los Angeles Consulate.
Applicants must be above 18 years Bangladeshi origin national living in USA having required documents to prove his/her Bangladeshi origin.
The following documents must be submitted to the Consulates General of Bangladesh in Los Angeles:
(1) Printed copy of the online filled-up application [Form 2 (KA)]; Please apply online at https://services.nidw.gov.bd
(2) Online verified copy of 17 digit Bangladeshi Birth Certificate;
(3) One recent passport-size color photo;
(4) A copy of a valid Bangladeshi passport/an expired Bangladeshi MRP or E-passport/ Valid USA passport/ A declaration form, stating that the applicant is a Bangladeshi citizen and signed (as per their NID) by three Bangladeshi NID holders residing in the USA;
(5) Special Information Form, if the applicants are from the Chattogram, Cox's Bazar, Rangamati, Khagrachari & Bandarban District;
(6) Physical appearance at the Consulate during working day (except holidays) office hours (from 9:00 am - 5:00 pm) to provide Bio-metrics (finger print, photo, signature, iris etc.);
(7) Pre-paid returned envelope to collect NID smart card;
The following documents need to submit concerned Upazila/ Thana Election Office in Bangladesh by the applicant’s representatives to complete the verification process and issue NID from Bangladesh:
(8) A copy of the applicant’s parents’ NID or parents’ Bangladeshi online birth certificate or parents’ Bangladeshi death certificate (if deceased) or parents’ passport copy or parents’ citizenship certificate or inheritance certificate of applicant;
(9) Applicant’s Bangladeshi educational certificates copy (SSC/ JSC/ PEC/ equivalent) (if applicable);
(10) Applicant’s Bangladeshi Driving License/ TIN copy (if applicable);
(11) Marriage certificate or Nikahnama or Divorce Certificate and Spouse's NID (if applicable);
(12) Applicant’s Bangladeshi Citizen certificate (if applicable);
(13) A copy of a Bangladeshi Utility Bill (showing address)/Holding tax receipt (if applicable);
Important Note:
After providing Bio-metric to the Consulate General of Bangladesh in Los Angeles, the concerned Upazila/ Thana Election Officer in Bangladesh will get your NID application. They will verify your provided information and documents and your representatives in Bangladesh need to contact with Upazila/ Thana Election Officer and provide additional documents as requested by them. After successful verification process, the concerned Upazila/ Thana Election Officer will approve/ reject your application. If approved, you will get a notification by your email and you can download your digital NID card. If your application is approved, the Election Commission will print and send your smart NID card to the Consulate within 2-3 months and you can collect it personally or by pre-paid returned envelope.